Logo
প্রিন্ট এর তারিখঃ ৩ নভেম্বর, ২০২৬, ২:২২ PM || প্রকাশের তারিখঃ ১২ জানুয়ারি, ২০২৬, ৮:০৯ PM

রূপসায় মিমকো কার্বন কোম্পানির মৌখিক ইজারাদার কতৃক মিথ্যা সংবাদ পরিবেশন এর প্রতিবাদে সংবাদ সম্মেলন

News Image

আজিজুল ইসলাম, স্টাফ রিপোর্টার।

রূপসায় মিমকো কার্বন কোম্পানির মৌখিক ইজারাদার শাজাহান শিকারী কতৃক স্থানীয় রূপসা থানায় অভিযোগের ভিত্তিতে গত ৪ জানুয়ারি বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় তিলক গ্রামের মৃত জালাল উদ্দিনের পুত্র শেখ শাহাজাহান কে ভূমিদস্যু উল্লেখ করে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে ১২ জানুয়ারি মিমকো কার্বন কোম্পানির ভেতরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
 সংবাদ সম্মেলনে শেখ শাহাজাহান বলেন আমি শাহাজাহান শিকারীর ভগ্নিপতি। আমি ওয়ারেশ সুত্রে এদের সকল জমাজমি সঠিক ভাবে বন্ঠন হওয়ার পরে শাহাজাহান শিকারীর কাছে জমি লিচ দেই। সে আমাদেরকে লিচের টাকা না দেওয়ার ফলে আমরা জমি ছাড়িয়ে নিতে গেলে আমাদেরকে ভুমিদস্যু বানিয়ে থানায় অভিযোগ দায়ের করে এবং অভিযোগের ভিত্তিতে গত ৪ জানুয়ারি কিছু প্রিন্ট মিডিয়ায় আমাকে ভুমিদস্যু বানিয়ে মিথ্যা সংবাদ পরিবেশন করে। যা আমার আত্মসন্মান হানীর ঘটনা ঘটে। 
আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে মিথ্যা সংবাদের প্রতিবাদ জানাচ্ছি।
এ সময়  উপস্থিত ছিলেন  অনান্য ওরারেশ মুরাদুল ইসলাম, মিন্টু শিকারী, সালাউদ্দিন শিকারী, লাভলি বেগম প্রমূখ।